লেটেস্ট নিউজ

কলকাতায় পুলিশি নির্যাতন! প্রতিবাদে উত্তাল বালুরঘাট – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতায় আশা কর্মীদের আন্দোলনে পুলিশি নির্যাতনের অভিযোগে উত্তাল হয়ে উঠল বালুরঘাট। বৃহস্পতিবার বিকেলে বাস স্ট্যান্ড এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন স্থানীয় আশা কর্মীরা। তাদের অভিযোগ, কলকাতায় শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের তরফে অমানবিক আচরণ করা হয়েছে।

পাশাপাশি আন্দোলনে যোগ দিতে যাওয়া কর্মীদের বিভিন্নভাবে বাধা দেওয়ার অভিযোগও তুলেছেন তারা। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন বিকেলে বালুরঘাট বাস স্ট্যান্ড চত্বরে ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়ায়। দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন আন্দোলনকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *