কলকাতায় মার্কিন দূতাবাসে নজিরবিহীন নিরাপত্তা লালবাজারের! খামেইনি মৃত্যুতে যুদ্ধের আঁচে কাঁপছে শহর – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেইনি নিহত হওয়ার পর উত্তাল গোটা বিশ্ব। পাকিস্তানে মার্কিন দূতাবাসে হামলা ও আগুনের ঘটনার পর চরম সতর্ক কলকাতা পুলিশ। লালবাজারের নির্দেশে শেক্সপিয়ার সরণি এলাকায় মার্কিন কনস্যুলেটের নিরাপত্তা এক ধাক্কায় দ্বিগুণ করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল র্যাফ ও সশস্ত্র পুলিশ বাহিনী।
শনিবার ধর্মতলায় এসইউসিআই-এর মিছিল কনস্যুলেটের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তা আটকে দেয়। শ্রীনগর থেকে লাদাখ, সর্বত্র শিয়া মুসলিমদের বিক্ষোভের জেরে থমথমে পরিস্থিতি। মধ্যপ্রাচ্যে ইজরায়েল-আমেরিকা বনাম ইরানের রক্তক্ষয়ী সংঘাতের আঁচ যাতে কলকাতায় না পড়ে, তার জন্য পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার নিজে পরিস্থিতির ওপর নজর রাখছেন। স্থানীয় থানাকে ২৪ ঘণ্টা টহলদারির নির্দেশ দেওয়া হয়েছে।

