লেটেস্ট নিউজ

কলকাতা বিমানবন্দরে কর্মী নিয়োগ: আবেদন করুন ৫ ফেব্রুয়ারির মধ্যে – এবেলা

এবেলা ডেস্কঃ

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! কলকাতা বিমানবন্দরে গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। মোট ৬টি শূন্যপদে ইলেকট্রনিক্স ও টেলিকমিউকেশন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। ১৮ থেকে ২৬ বছর বয়সী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বাছাইয়ের পর ইন্টারভিউ ও নথি যাচাইয়ের মাধ্যমে চূড়ান্ত নিয়োগ হবে। নির্বাচিত গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসরা মাসিক ১৫ হাজার এবং ডিপ্লোমা প্রার্থীরা ১২ হাজার টাকা বৃত্তি পাবেন। আগ্রহীদের আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *