লেটেস্ট নিউজ

কলকাতা মেট্রোয় নিষিদ্ধ জিনিসের নতুন তালিকা: নিয়ম ভাঙলে জেল ও জরিমানা – এবেলা

এবেলা ডেস্কঃ

শহরের গণ্ডি পেরিয়ে কলকাতা মেট্রোর জাল এখন মফস্বল পর্যন্ত বিস্তৃত। যাত্রীসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অসচেতনতাও। অনেক যাত্রীই অজান্তে ব্যাগে এমন সব সরঞ্জাম বহন করছেন, যা মেট্রোয় নেওয়া দণ্ডনীয় অপরাধ। এই সমস্যা সমাধানে এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে এবার প্রতিটি স্টেশনে নিষিদ্ধ জিনিসের বিস্তারিত তালিকা টাঙানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের জারি করা তালিকায় ধারালো অস্ত্র, বিস্ফোরক এবং দাহ্য পদার্থের পাশাপাশি রাজমিস্ত্রির সরঞ্জাম যেমন—শাবল, হাতুড়ি, কুঠার ও করাত বহন করা নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া মদ, পেট্রোলিয়াম, চারাগাছ এবং সিল না করা কাঁচা মাছ-মাংস নিয়ে স্টেশনে প্রবেশ করা যাবে না। এমনকি অ্যাসিড, বিষাক্ত রাসায়নিক বা মানবদেহের অংশ বিশেষ বহন করাও কঠোরভাবে নিষিদ্ধ বলে জানানো হয়েছে।

নিরাপত্তা রক্ষীদের সঙ্গে যাত্রীদের অপ্রীতিকর বচসা এড়াতে এই সচেতনতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। নিয়ম অমান্য করে নিষিদ্ধ বস্তুসহ ধরা পড়লে সংশ্লিষ্ট যাত্রীকে ৫০০ টাকা জরিমানা অথবা সর্বোচ্চ চার বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হতে পারে। মেট্রো রেলের পক্ষ থেকে যাত্রীদের টিকিট কাটার আগেই নিষিদ্ধ জিনিসের তালিকাটি ভালো করে দেখে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *