লেটেস্ট নিউজ

কলম্বিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা: সাংসদসহ ১৫ জনের মৃত্যু, ল্যান্ডিংয়ের ঠিক আগেই বিপর্যয় – এবেলা

এবেলা ডেস্কঃ

কলম্বিয়া: ল্যান্ডিংয়ের মাত্র ১১ মিনিট আগে নিঁখোজ, আর তারপরই উদ্ধার হলো ধ্বংসাবশেষ। কলম্বিয়ায় এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন সে দেশের একজন সাংসদসহ মোট ১৫ জন। Beechcraft 1900 মডেলের ওই বাণিজ্যিক বিমানটি বুধবার থেকে নিখোঁজ ছিল। বৃহস্পতিবার সকালে কলম্বিয়ার দুর্গম পার্বত্য এলাকা থেকে বিমানটির ধ্বংসাবশেষ ও আরোহীদের নিথর দেহ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা।

ঠিক কী ঘটেছিল?

কলম্বিয়া ও ভেনেজুয়েলা সীমান্তের কাছাকাছি কাটাটুম্বো এলাকায় শেষবার বিমানটির লোকেশন পাওয়া গিয়েছিল। NSE 8849 ফ্লাইটটি সকাল ১১টা ৪২ মিনিটে কাকুট থেকে উড্ডয়ন করে। গন্তব্যে পৌঁছানোর ঠিক ১১ মিনিট আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই শুরু হয় চিরুনি তল্লাশি। শেষ পর্যন্ত কাটাটুম্বোর বিপজ্জনক পাহাড়ি এলাকাতেই মেলে চূর্ণবিচূর্ণ বিমানটি।

হতাহতের তালিকা:

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বিমানে থাকা ১৩ জন যাত্রী এবং ২ জন ক্রু সদস্যের কেউই বেঁচে নেই। নিহতদের মধ্যে কলম্বিয়ার একজন বর্তমান সাংসদ এবং আসন্ন নির্বাচনের একজন প্রার্থীও রয়েছেন।

দুর্ঘটনার কারণ ঘিরে ধোঁয়াশা:

কেন এই বিপর্যয়? যান্ত্রিক গোলযোগ নাকি প্রতিকূল আবহাওয়া— তা নিয়ে শুরু হয়েছে কাটাছেঁড়া। বিশেষজ্ঞরা বলছেন, সংশ্লিষ্ট এলাকার আবহাওয়া অত্যন্ত দুর্যোগপূর্ণ এবং ভূখণ্ডও বেশ বিপজ্জনক। কলম্বিয়ান অ্যারোস্পেস ফোর্স এবং সিভিল এভিয়েশন অথরিটি যৌথভাবে তদন্ত শুরু করেছে। ব্ল্যাক বক্স উদ্ধার হলে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে।

ভারতের অজিত পাওয়ারের সাম্প্রতিক বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই কলম্বিয়ার এই মর্মান্তিক ঘটনা বিশ্বজুড়ে বিমান পরিষেবা ও নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়ে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *