লেটেস্ট নিউজ

কাজ না করলে দল পাশে নেই: কর্মীদের কড়া হুঁশিয়ারি অভিষেকের – এবেলা

এবেলা ডেস্কঃ

বিএলএ২ বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মীদের কড়া বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট জানান, দায়িত্ব পালনে গাফিলতি করলে দল পাশে দাঁড়াবে না। বিশেষ করে এসআইআর প্রক্রিয়ায় ‘ওয়ার রুম’ ও বুথ ক্যাম্পগুলোর সঠিক কার্যক্রম নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন।

অভিষেক বিধায়ক ও সাংসদদের আত্মতুষ্টি ত্যাগ করে এলাকায় সময় দেওয়ার নির্দেশ দেন। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিজেপির ষড়যন্ত্র রুখতে তিনি কর্মীদের অধিকতর সতর্ক থাকার আহ্বান জানান। যথাযথভাবে কাজ না করলে কাউকেই রেয়াত করা হবে না বলে তিনি সতর্ক করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *