কাঠমাণ্ডুর আদালতে পেশ করা হচ্ছে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিকে – এবেলা
এবেলা ডেস্কঃ
নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেফতার করে আদালতে পেশ করা হয়েছে। নতুন প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই এই পদক্ষেপ রাজনৈতিক মহলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে। জেন-জি আন্দোলন দমনে অবহেলার অভিযোগে তাঁদের বিরুদ্ধে ‘কাল্পেবল হোমিসাইড’ বা পরোক্ষ হত্যাকাণ্ডের মামলা করা হয়েছে। আন্দোলনকারীদের ওপর দমনপীড়ন বন্ধে নিষ্ক্রিয় থাকার কারণে এই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টে বলা হয়েছে যে অলি সরকার হিংসা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি। গত নভেম্বরের সেই আন্দোলনে ৭৭ জন প্রাণ হারিয়েছিলেন। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের অপরাধের সঙ্গে এই ঘটনার তুলনা করা হলেও নেপালের আইন অনুযায়ী এই ধরনের অপরাধে সর্বোচ্চ ১০ বছরের কারাবাসের বিধান রয়েছে। আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা বজায় রাখতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

