লেটেস্ট নিউজ

কাঠুয়ায় সেনার বড় সাফল্য, খতম জইশ কমান্ডার উসমান – এবেলা

এবেলা ডেস্কঃ

জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার বিলাওয়ারে নিরাপত্তাবাহিনীর যৌথ অভিযানে জইশ-ই-মহম্মদের পাকিস্তানি কমান্ডার উসমান নিহত হয়েছে। গোপন খবরের ভিত্তিতে পুলিশ, সেনা ও সিআরপিএফ ওই এলাকায় অভিযান চালালে শুরু হয় তীব্র গুলির লড়াই। এনকাউন্টার শেষে ওই দুর্ধর্ষ জঙ্গিকে নিকেশ করে বাহিনী।

নিহত জঙ্গির কাছ থেকে একটি এম-৪ অটোমেটিক রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। কামাদ নাল্লাহ ও কালাবানসহ সংলগ্ন বনাঞ্চলে এখনো তল্লাশি অভিযান জারি রেখেছে প্রশাসন। সেনার উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *