কানাডার জীবন কি ভারতের চেয়ে ১০ গুণ উন্নত
বিদেশে জীবনযাপন কি সত্যিই দেশের চেয়ে আরামদায়ক? সম্প্রতি বিশাল নামক এক ভারতীয় যুবকের পোস্ট করা ভিডিও সামাজিক মাধ্যমে এই নিয়ে তুমুল তর্কের সৃষ্টি করেছে। ভিডিওতে তিনি দেখিয়েছেন কানাডার কোলাহলমুক্ত শান্ত পরিবেশ, উন্নত নাগরিক পরিষেবা এবং দূষণহীন আকাশ, যা ভারতের জনবহুল শহরের তুলনায় অনেক বেশি মানসম্মত। বিশালের দাবি অনুযায়ী, মধ্যবিত্তদের জন্য কানাডার জীবন ভারতের চেয়ে প্রায় দশ গুণ বেশি উন্নত ও শান্তিপূর্ণ।
তবে এই মন্তব্য ঘিরে নেটিজেনরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। একদল নাগরিক পরিসেবার প্রশংসায় সরব হলেও, অন্যদল মনে করছেন পরিচ্ছন্ন পরিবেশের চেয়ে সামাজিক বন্ধন এবং পরিবারের সান্নিধ্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেকেই বলছেন, শান্তি কেবল পরিকাঠামোয় নয় বরং মানসিক সন্তুষ্টিতে নিহিত। জীবনের মান বনাম প্রিয়জনদের মায়া—এই দ্বন্দ্বে সরগরম ডিজিটাল দুনিয়া।

