কান্তারা নিয়ে বেফাঁস মন্তব্যে বিপাকে রণবীর সিংকে তীব্র ভর্ৎসনা করল হাইকোর্ট – এবেলা
এবেলা ডেস্কঃ
দক্ষিণী সিনেমা ‘কান্তারা’ এবং ঋষভ শেট্টির দৈব নৃত্য নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করে আইনি বিপাকে পড়লেন বলিউড তারকা রণবীর সিং। এই ঘটনায় দায়ের হওয়া এফআইআর মামলায় অন্তর্বর্তী জামিন পেলেও আদালতের কঠোর সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা।
বিচারপতি এম নাগপ্রসন্ন সাফ জানিয়েছেন যে তারকাদের দায়িত্বজ্ঞান থাকা জরুরি। অনুকরণ বা কৌতুক করার স্বাধীনতা থাকলেও কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অধিকার কারও নেই। অভিনেতা হিসেবে সাধারণ মানুষের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা নিয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছে আদালত।

