লেটেস্ট নিউজ

কান্নায় ভেঙে পড়ে জিএসটি কমিশনারের ইস্তফা: তোলপাড় উত্তরপ্রদেশ – এবেলা

এবেলা ডেস্কঃ

শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দের মন্তব্যে ব্যথিত হয়ে উত্তরপ্রদেশের অযোধ্যায় কর্মরত জিএসটি কমিশনার প্রশান্ত কুমার সিং পদত্যাগ করেছেন। মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রতি অবমাননাকর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে নিজের দায়িত্ব ছেড়ে দেন। এই ঘটনাটি উত্তরপ্রদেশের প্রশাসনিক মহলে এক নজিরবিহীন নাটকীয় পরিস্থিতির সৃষ্টি করেছে।

মূলত মাঘ মেলায় শঙ্করাচার্যের শিবিরের সাথে প্রশাসনের সংঘাত থেকে এই বিতর্কের সূত্রপাত। বেরিলির সিটি ম্যাজিস্ট্রেটের পর এটি ছিল দ্বিতীয় বড় পদত্যাগ, যা ধর্মীয় ও রাজনৈতিক ইস্যুকে বড় ধরনের প্রশাসনিক সংকটে রূপ দিয়েছে। পদত্যাগের সময় এই কর্মকর্তা অশ্রুসিক্ত নয়নে জানান, এই অপমান তিনি আর সহ্য করতে পারছেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *