লেটেস্ট নিউজ

কাবুলে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাকিস্তানের ভয়াবহ বিমান হামলা: নিহত ৪০০ – এবেলা

এবেলা ডেস্কঃ

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হাসপাতালে পাকিস্তানের ভয়াবহ বিমান হামলায় অন্তত ৪০০ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তালিবান সরকার। সোমবার রাত ৯টা নাগাদ ২ হাজার শয্যা বিশিষ্ট এই মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে হামলাটি চালানো হয়। হামলায় হাসপাতালের একটি বড় অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে এবং আরও প্রায় ২৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন সরকারি মুখপাত্র হামদুল্লা ফিতরাত।

সীমান্তে দুই দেশের বাহিনীর মধ্যে গুলি বিনিময়ের কয়েক ঘণ্টার মধ্যেই এই বিমান হামলার ঘটনাটি ঘটল। তালিবান সরকারের অভিযোগ, পাকিস্তান আকাশসীমা লঙ্ঘন করে এই বর্বরোচিত হামলা চালিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের তীব্রতায় গোটা এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সারারাত ধরে চলা উদ্ধারকাজের পর হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে, ইসলামাবাদ এই হামলার দায় অস্বীকার করে জানিয়েছে, তাদের মূল লক্ষ্য ছিল আফগানিস্তানে আশ্রয় নেওয়া জঙ্গি গোষ্ঠীগুলো। পাকিস্তান দাবি করেছে, তারা কোনো সাধারণ নাগরিক বা লোকালয়কে লক্ষ্য করে হামলা চালায়নি, বরং নির্দিষ্ট জঙ্গি আস্তানাগুলোই ছিল তাদের নিশানায়। এই পাল্টাপাল্টি অভিযোগ ও ভয়াবহ প্রাণহানির ঘটনায় দুই দেশের সীমান্ত পরিস্থিতি এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *