লেটেস্ট নিউজ

কাবুলে হাসপাতালে হামলা: পাকিস্তানের বিরুদ্ধে ভারতের তীব্র নিন্দা – এবেলা

এবেলা ডেস্কঃ

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হাসপাতালে ভয়াবহ বিমান হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রক এই আক্রমণকে ‘বর্বর ও অমানবিক’ বলে অভিহিত করেছে। সরকারি বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে যে, চিকিৎসার স্থানে এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, এই হামলায় ৪০০-র বেশি নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২৫০ জন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, হাসপাতাল কখনোই সামরিক লক্ষ্যবস্তু হতে পারে না। পাকিস্তান এই ঘটনাকে সামরিক অভিযানের রূপ দেওয়ার চেষ্টা করলেও ভারত এর তীব্র বিরোধিতা করেছে।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানো নিয়ে বন্ধু দেশগুলোর অনীহায় ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জার্মানি, ইতালি ও স্পেনের মতো দেশগুলো সামরিক পদক্ষেপে রাজি না হওয়ায় ট্রাম্প জানান, এককভাবেই পরিস্থিতি সামাল দিতে সক্ষম আমেরিকা। এই ঘটনায় আন্তর্জাতিক মহলে মতভেদ আরও স্পষ্ট হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *