লেটেস্ট নিউজ

কার কবজায় পদ্মাপাড়? বোমাবাজি ও টানটান উত্তেজনার মধ্যেই শেষ বাংলাদেশের ভোটগ্রহণ

১৮ মাস পর বাংলাদেশে সম্পন্ন হলো ত্রয়োদশ সাধারণ নির্বাচন। বৃহস্পতিবার সকাল থেকে ২৯৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়, যেখানে দুপুর ২টো পর্যন্ত প্রায় ৪৭.৯১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কিছু জায়গায় কারচুপি, ককটেল বিস্ফোরণ ও সাংবাদিকদের ওপর হামলার বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও ভোটারদের লম্বা লাইন ছিল চোখে পড়ার মতো।

বিকেল ৪টেয় ভোটগ্রহণ শেষে শুরু হয়েছে গণপ্রক্রিয়া, যেখানে সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট আলাদা করে গণনা করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই নির্বাচনকে গণতান্ত্রিক অঙ্গীকারের জয় বলে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। আগামীকাল ১৩ ফেব্রুয়ারি চূড়ান্ত ফলাফলের মাধ্যমে নির্ধারিত হবে বাংলাদেশের মসনদে বসছেন কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *