লেটেস্ট নিউজ

কালিম্পংকেও হারাল বীরভূম! দক্ষিণবঙ্গে ১০ বছরের রেকর্ড ভাঙা শীতের দাপট – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তরবঙ্গকে টেক্কা দিয়ে হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে দক্ষিণবঙ্গ। মঙ্গলবার বীরভূমের সিউড়ি ও শ্রীনিকেতনের তাপমাত্রা নেমেছে ৬.২ ডিগ্রিতে, যা পাহাড়ি শহর কালিম্পংয়ের (৯ ডিগ্রি) তুলনায় অনেকটাই কম। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে, গত ১০ বছরের রেকর্ড ভেঙে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জাঁকিয়ে শীত পড়েছে। বিশেষ করে পশ্চিমের জেলা ও কলকাতায় কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শৈত্যপ্রবাহ বজায় থাকবে। কলকাতাতেও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ৪ ডিগ্রি নিচে নেমেছে। আগামী ১২ জানুয়ারি পর্যন্ত আবহাওয়ার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই, বরং ঠান্ডার তীব্রতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এই মরসুমে পাহাড়ের চেয়েও সমতলের কিছু জেলায় বেশি শীত অনুভূত হওয়ায় অবাক সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *