লেটেস্ট নিউজ

কালিয়াচকে কোটি কোটি টাকার মাদক কারবার রুখতে রুদ্রমূর্তি গ্রামবাসীদের, পুলিশের জালে মূলচক্রী – এবেলা

এবেলা ডেস্কঃ

মালদার কালিয়াচক থানা এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলেছেন নারায়ণপুর, কিসমতপুর ও ইমামজাগির গ্রামের বাসিন্দারা। কয়েক কোটি টাকার ব্রাউন সুগার চক্র নির্মূল করতে পুলিশকে সক্রিয় সহযোগিতা করছেন তারা। এরই ফলশ্রুতিতে শুক্রবার রাতে ব্রাউন সুগার তৈরির মূল হোতা সালাম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রামবাসীদের কড়া হুঁশিয়ারি, এলাকায় মাদক কারবার দেখলেই অভিযুক্তদের সরাসরি পুলিশের হাতে তুলে দেওয়া হবে অথবা করা হবে সামাজিক বয়কট।

পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, গত এক মাসে ২২ কোটি টাকার মাদক উদ্ধার ও ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাইরের রাজ্য থেকে কাঁচামাল এনে মালদায় ব্রাউন সুগার তৈরির যে বড় সিন্ডিকেট সক্রিয় ছিল, তা ভাঙতে গ্রামবাসীদের এই ঐক্যবদ্ধ ভূমিকা প্রশংসনীয়। মাদকাসক্তি ও অপরাধ রুখতে এখন থেকে তিনটি গ্রামের বাসিন্দারা নিয়মিত নজরদারি চালাবেন। পুলিশের পক্ষ থেকে এলাকাবাসীকে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *