কালীঘাটে চরম উত্তেজনা! মুখ্য নির্বাচন কমিশনারকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান ও কালো পতাকা – এবেলা
এবেলা ডেস্কঃ
শহরে পা দিয়েই নজিরবিহীন বিক্ষোভের মুখে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সোমবার সকালে কালীঘাট মন্দিরে পুজো দিতে গেলে তাঁকে লক্ষ্য করে কালো পতাকা ও ‘গো ব্যাক’ স্লোগান ওঠে। পুলিশি ঘেরাটোপে পরিস্থিতি সামাল দেওয়া হলেও মন্দির চত্বরে তৈরি হয় তীব্র উত্তেজনা। আজই রাজনৈতিক দল ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে কমিশনের হাইভোল্টেজ বৈঠক রয়েছে।

