কাল থেকে বুধের উল্টো চাল! এই ৪ রাশির পকেটে টান আর তুমুল অর্থকষ্টের আশঙ্কা – এবেলা
এবেলা ডেস্কঃ
জ্যোতিষশাস্ত্রে গ্রহের সেনাপতি বা ‘যুবরাজ’ বলা হয় বুধকে। সেই বুধ গ্রহই এবার উল্টো পথে হাঁটা শুরু করছে। আগামী ২৬ ফেব্রুয়ারি সকাল ১১টা ৫০ মিনিটে কুম্ভ রাশিতে বক্রী হবে বুধ। শনির ঘরে বুধের এই বিপরীতমুখী চলন চলবে আগামী ২০ মার্চ পর্যন্ত। বৈদিক জ্যোতিষ অনুযায়ী, বুধের এই বক্রী দশার কারণে ধনে-জনে বিপাকে পড়তে পারেন ৪টি বিশেষ রাশির জাতক-জাতিকারা। বিশেষ করে আর্থিক অনটন এবং কর্মক্ষেত্রে বাধার মুখে নাজেহাল হতে হবে তাঁদের। এক নজরে দেখে নিন কোন কোন রাশির জন্য আগামী কয়েক সপ্তাহ চরম সতর্ক থাকার সময়।
মেষ রাশি
বুধের এই বক্রী চলন মেষ রাশির একাদশ ভাবে ঘটবে। এর প্রভাবে কর্মক্ষেত্রে আপনার ওপর মানসিক চাপ বাড়তে পারে। চাকুরিজীবীরা অফিসের রাজনীতি বা কাজের চাপে অস্থির থাকতে পারেন। ব্যবসায়ীদের জন্য সময়টা খুব একটা সুখকর নয়, বড় কোনো বিনিয়োগে ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই সময়ে কাউকে টাকা ধার দেওয়া বা নিজে ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। অপ্রয়োজনীয় ভ্রমণ আপনার অর্থকষ্ট আরও বাড়িয়ে তুলতে পারে।
কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের জীবনে বুধের প্রভাবে আচমকা নেতিবাচক পরিবর্তন আসতে পারে। বিশেষ করে পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে টাকা পাওয়ার পথে বড় কোনো বাধা তৈরি হবে। ভাগ্যের সহায়তা এই সময় আপনি একদমই পাবেন না। নিজের কাজের প্রতি একঘেয়েমি বা অসন্তোষ দানা বাঁধতে পারে। যেকোনো ধরণের আর্থিক লেনদেন করার আগে নথিপত্র ভালো করে যাচাই করে নেওয়া জরুরি।
কন্যা রাশি
কন্যা রাশির ষষ্ঠ ভাবে বুধ বক্রী হওয়ার ফলে ঋণের বোঝা বাড়তে পারে। আপনার শত্রুরা এই সময়ে সক্রিয় হয়ে উঠবে এবং আপনার সামাজিক ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করবে। কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে যা আপনার ক্যারিয়ারের ক্ষতি করতে পারে। অযথা খরচ নিয়ন্ত্রণে না রাখলে মাসের শেষে সঞ্চয়ে বড় টান পড়বে। ব্যবসায়ীদের জন্য এই সময়টা ‘ধীরে চলো’ নীতি অবলম্বন করাই শ্রেয়।
তুলা রাশি
তুলা রাশির পঞ্চম ভাবে বুধের এই গোচর প্রেম ও দাম্পত্য জীবনে অশান্তির কালো মেঘ ডেকে আনতে পারে। সন্তানদের স্বাস্থ্য বা আচরণ নিয়েও চিন্তায় থাকতে পারেন আপনি। কর্মক্ষেত্রে প্রতিযোগীরা আপনার কাজে খুঁত ধরার চেষ্টা করবে, ফলে কাজের চাপ কয়েক গুণ বেড়ে যাবে। মানসিকভাবে শান্ত থাকার চেষ্টা করুন, নয়তো ভুল সিদ্ধান্তের কারণে বড় কোনো আর্থিক সুযোগ হাতছাড়া হতে পারে।

