লেটেস্ট নিউজ

কাশ্মীরে তুষারধসে জ্যান্ত কবর, পুলিশের অসাধ্য সাধন – এবেলা

এবেলা ডেস্কঃ

দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানের হীরপোরায় আচমকা ছাদের বরফ ধসে সম্পূর্ণ চাপা পড়েন এক যুবক। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মীরা কোনো উদ্ধারকারী দলের অপেক্ষা না করেই খালি হাতে বরফ সরিয়ে তাঁকে জীবিত উদ্ধার করেন। পুলিশের এই অসামান্য তৎপরতায় নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন ওই ব্যক্তি।

গত ২৪ ঘণ্টায় রেকর্ড তুষারপাতে জম্মু-কাশ্মীরসহ উত্তর ভারতের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অন্তত ৭০০ রাস্তা বন্ধ থাকলেও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর মেলেনি। তবে শোপিয়ানের এই ঘটনা তুষারপাত প্রবণ এলাকায় নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা পুলিশ কর্মীদের এই মানবিক ও সাহসী ভূমিকার প্রশংসা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *