লেটেস্ট নিউজ

কিউয়িদের চুরমার করে ভারতের রেকর্ড জয় – এবেলা

এবেলা ডেস্কঃ

নাগপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিউজ়িল্যান্ডকে ৪৮ রানে হারাল ভারত। টস হেরে প্রথমে ব্যাট করে সূর্যকুমারের দল নির্ধারিত ওভারে রেকর্ড ২৩৮ রান সংগ্রহ করে। ওপেনার অভিষেক শর্মার ৩৫ বলে বিধ্বংসী ৮৪ এবং ফিনিশার রিঙ্কু সিংয়ের অপরাজিত ৪৪ রানের ক্যামিও ভারতকে পাহাড়প্রমাণ পুঁজিতে পৌঁছে দেয়।

জবাবে ব্যাট করতে নেমে ১৯০ রানেই থমকে যায় কিউয়িদের ইনিংস। গ্লেন ফিলিপ্স লড়াকু ৭৮ রান করলেও বরুণ চক্রবর্তী ও শিবম দুবের নিয়ন্ত্রিত বোলিং ভারতের জয় নিশ্চিত করে। এই জয়ের ফলে কিউয়িদের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান ও সবচেয়ে বেশি ছক্কা মারার একাধিক নতুন নজির গড়ল টিম ইন্ডিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *