কিউয়ি বধ করে সিরিজে শুভসূচনা ভারতের, ভাদোদরায় কোহলি ম্যাজিক অব্যাহত – এবেলা
এবেলা ডেস্কঃ
ভাদোদরার বিসিএ স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ওয়ানডে সিরিজে শুভসূচনা করল ভারত। কিউয়িদের দেওয়া ৩০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দাপুটে জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সের পর ব্যাটারদের সম্মিলিত প্রচেষ্টায় এক ওভার বাকি থাকতেই জয় নিশ্চিত করে শুভমান গিলের নেতৃত্বাধীন ভারত। এই জয়ের ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মেন ইন ব্লু।
ম্যাচের প্রধান আকর্ষণ ছিল বিরাট কোহলির ৯৩ রানের অনবদ্য ইনিংস, যা তাকে ম্যাচের সেরার সম্মান এনে দেয়। অধিনায়ক শুভমান গিল ৫৬ এবং শ্রেয়স আইয়ার ৪৯ রান করে জয়ের ভিত শক্ত করেন। এর আগে নিউজিল্যান্ডের হয়ে ড্যারিল মিচেল সর্বোচ্চ ৮৪ রান করেন। ভারতের হয়ে সিরাজ, রানা ও প্রসিধ দুটি করে উইকেট নেন। শেষদিকে রাহুল ও সুন্দরের ব্যাটে জয় নিশ্চিত হয় ভারতের।
