লেটেস্ট নিউজ

কিমকে থামানোর অস্ত্রই কি এখন মধ্যপ্রাচ্যে, দক্ষিণ কোরিয়া থেকে মার্কিন মিসাইল ডিফেন্স সরানোয় বাড়ছে উদ্বেগ – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের আগ্রাসন রুখতে দক্ষিণ কোরিয়ার মাটিতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ (THAAD) মোতায়েন করেছিল আমেরিকা। তবে সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সেই সুরক্ষাকবচেই এবার বড়সড় রদবদল ঘটিয়েছে পেন্টাগন। জানা গেছে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাত ও ইরানি হামলা মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে এই শক্তিশালী মিসাইল ডিফেন্স সিস্টেমের একটি অংশ সরিয়ে নেওয়া হচ্ছে।

সংবাদসংস্থা সিএনএন-এর তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানের লাগাতার হামলা রুখতেই এই কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। পেন্টাগনের এই পদক্ষেপের ফলে স্বাভাবিকভাবেই সিউল ও ওয়াশিংটনের নিরাপত্তা মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞদের প্রশ্ন, দক্ষিণ কোরিয়া থেকে প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নেওয়ায় পিয়ংইয়ং কি এবার বাড়তি সুবিধা পেয়ে যাবে? কিম জং উনের সামনে কি তবে দক্ষিণ কোরিয়ায় আঘাত হানার পথ আরও প্রশস্ত হলো? এই স্পর্শকাতর সামরিক পদক্ষেপের ফলে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা সমীকরণ কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *