লেটেস্ট নিউজ

কিয়ারা আদভানি নন বরং পর্দায় মধুবালার চরিত্রে ধরা দেবেন উদীয়মান তারকা অনীত পড্ডা। মোহিত সুরির ‘সাইয়ারা’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করার পর এবার বলিউডের কিংবদন্তি অভিনেত্রী মধুবালার বায়োপিকে নামভূমিকায় অভিনয় করতে চলেছেন তিনি। – এবেলা

এবেলা ডেস্কঃ

শোনা যাচ্ছিল, এই আইকনিক চরিত্রের জন্য প্রথমে কিয়ারা আদভানিকে ভাবা হয়েছিল। তবে শেষ পর্যন্ত কিয়ারা এই প্রজেক্ট থেকে সরে দাঁড়ানোয় সেই সুযোগ এখন অনীতের ঝুলিতে। দীর্ঘ প্রতীক্ষিত এই বায়োপিকটি নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে আগে থেকেই কৌতূহল ছিল তুঙ্গে। যদিও ছবির নির্মাতারা এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেননি, তবে জানা গেছে যে অনীত পড্ডা ইতিমধ্যেই এই ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এবং খুব শীঘ্রই কাস্টিং নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে চলেছে।

২০২৫ সালের অগস্টে মুক্তিপ্রাপ্ত ‘সাইয়ারা’ ছবিতে আহান পাণ্ডের সঙ্গে অনীতের কেমিস্ট্রি রাতারাতি তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। বড় বাজেটের এই বায়োপিকের পাশাপাশি অনীত বর্তমানে ‘শক্তি শালিনী’ ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন। ছবিটি ২০২৬ সালের ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে, যা বক্স অফিসে শাহরুখ খানের ‘কিং’ ছবির মুখোমুখি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *