কিশ্তওয়ারে ১২ হাজার ফুটে জঙ্গিদের হাইটেক ডেরা, উদ্ধার বিপুল রসদ – এবেলা
এবেলা ডেস্কঃ
জম্মু-কাশ্মীরের কিশ্তওয়ারের গভীর জঙ্গলে জইশ জঙ্গিদের খোঁজে টানা পাঁচ দিন ধরে অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা। গত রবিবারের এনকাউন্টারে এক জওয়ান শহীদ ও সাত জন আহত হওয়ার পর তল্লাশি আরও জোরদার করা হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় প্রতিকূলতা সত্ত্বেও ড্রোনের সাহায্যে জঙ্গিদের অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে।
অভিযান চলাকালীন ১২ হাজার ফুট উচ্চতায় জঙ্গিদের একটি গোপন বাঙ্কারের হদিশ পেয়েছেন জওয়ানরা। সেখান থেকে ৫০ প্যাকেট ম্যাগি, চাল, ডাল ও শাকসবজিসহ রান্নার প্রচুর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বাঙ্কারটি এমনভাবে তৈরি যাতে যেকোনো হামলা মোকাবিলা করা যায়। বর্তমানে পুরো এলাকা ঘিরে ফেলে চিরুনি তল্লাশি অব্যাহত রেখেছে বাহিনী।

