লেটেস্ট নিউজ

কীভাবে আসাম্ভবকে সম্ভব করে তিরুবনন্তপুরমের মেয়র হলেন ভিভি রাজেশ

কেরালার রাজনীতিতে এক নজিরবিহীন ইতিহাস গড়ল বিজেপি। দীর্ঘ ৪৫ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে তিরুবনন্তপুরম কর্পোরেশনের প্রথম বিজেপি মেয়র হিসেবে শপথ নিলেন ৪৫ বছর বয়সী আইনজীবী ভিভি রাজেশ। শুক্রবারের নির্বাচনে ১০১টি ওয়ার্ডের মধ্যে ৫১টি ভোট পেয়ে তিনি এই ঐতিহাসিক জয় ছিনিয়ে নেন। আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে পদ্ম শিবিরের এই উত্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

পেশায় আইনজীবী ও বিজেপির রাজ্য সম্পাদক ভিভি রাজেশ প্রায় ১ কোটি টাকার সম্পত্তির অধিকারী। শপথ গ্রহণ অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপীসহ দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। দায়িত্ব নিয়েই নবনির্বাচিত মেয়র শহরের ১০১টি ওয়ার্ডের সামগ্রিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। দীর্ঘ কয়েক দশক পর কংগ্রেস ও সিপিআইএম-এর দুর্গ ভেঙে কেরালার বুকে বিজেপির এই জয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *