লেটেস্ট নিউজ

কীর্ণাহারে রণক্ষেত্র: পিস্তল ঠেকিয়ে সোনার দোকানে লুটপাট – এবেলা

এবেলা ডেস্কঃ

কীর্ণাহার থানার সন্নিকটেই এক সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সন্ধ্যায় ক্রেতা সেজে দোকানে ঢুকে মালিকের কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে কয়েক লক্ষ টাকার সোনা ও নগদ লুট করে ১০-১২ জনের একটি ডাকাত দল।

এলাকাবাসীর তৎপরতায় ডাকাতরা বোমা ফাটাতে ফাটাতে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি গাড়ি, মোটরবাইক ও পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *