কুকুর বিতর্কিত সেই আইএএস এখন দিল্লি পুরসভার কমিশনার – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২২ সালে দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে অ্যাথলিটদের সরিয়ে পোষ্য কুকুরকে নিয়ে হাঁটার অভিযোগে বিতর্কিত হয়েছিলেন আইএএস সঞ্জীব খিরওয়ার। সেই ঘটনার জেরে তাকে লাদাখে বদলি করা হয়েছিল। তবে দীর্ঘ সময় পর বড় চমক দিয়ে রাজধানীতে ফিরছেন তিনি।
৯৪ ব্যাচের এই অফিসারকে এবার দিল্লি পুরসভার (এমসিডি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ করেছে কেন্দ্র। বিতর্ক সত্ত্বেও তাকে শহরের গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব দেওয়ায় দেশজুড়ে শোরগোল শুরু হয়েছে। এখন তার সামনে বড় চ্যালেঞ্জ বাজেট পেশ।

