কেকেআরে নতুন চমক: ফিল্ডিং কোচ হলেন দিশান্ত ইয়াগনিক – এবেলা
এবেলা ডেস্কঃ
আইপিএল ২০২৬-এর লক্ষ্যে নতুন ফিল্ডিং কোচ হিসেবে দিশান্ত ইয়াগনিকের নাম ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স। রাজস্থানের প্রাক্তন এই উইকেটকিপার-ব্যাটার খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ হিসেবে আইপিএল-এ দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন। ২০২৬ টি-২০ বিশ্বকাপের পর শুরু হতে চলা মেগা টুর্নামেন্টের আগে দলের ফিল্ডিংয়ের মানোন্নয়নে তাকে বড় দায়িত্ব দিল ফ্র্যাঞ্চাইজিটি।
অভিষেক নায়ারের কোচিংয়ে কেকেআর এবার অত্যন্ত তারকাখচিত। মেন্টর ডিজে ব্রাভো, সহকারী কোচ শেন ওয়াটসন এবং বোলিং কোচ টিম সাউদির পাশাপাশি পাওয়ার কোচ হিসেবে যোগ দিয়েছেন আন্দ্রে রাসেল। অভিজ্ঞ দিশান্তের অন্তর্ভুক্তি নাইটদের কোচিং প্যানেলকে আরও শক্তিশালী করল। আগামী আসরে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে এই অভিজ্ঞ ও কৌশলী সাপোর্ট স্টাফই এখন নাইট শিবিরের প্রধান ভরসা।

