লেটেস্ট নিউজ

কেদার-বদরীতে কি অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ? বড় সিদ্ধান্ত মন্দির কমিটির – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তরাখণ্ডের চারধাম যাত্রা ও মন্দির দর্শনে বড়সড় পরিবর্তনের আভাস মিলেছে। শতাব্দীপ্রাচীন কেদারনাথ ও বদরীনাথ মন্দিরে অহিন্দুদের প্রবেশাধিকার কেড়ে নেওয়ার পথে হাঁটছে শ্রী গঙ্গোত্রী মন্দির কমিটি। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, কেদার-বদরীসহ মোট ৪৫টি মন্দিরে শুধুমাত্র হিন্দুরাই প্রবেশের অনুমতি পাবেন।

শ্রী গঙ্গোত্রী মন্দির কমিটির চেয়ারম্যান সুরেশ সেমওয়াল জানিয়েছেন, সনাতন ধর্মের পবিত্রতা ও ঐতিহ্য বজায় রাখতে এই কঠোর নিয়ম চালুর পরিকল্পনা করা হয়েছে। মন্দির চত্বরে হিন্দু ছাড়া অন্য কোনো ধর্মের মানুষের আনাগোনা বন্ধ করতে কড়া নজরদারি চালানো হবে বলেও জানানো হয়েছে। কমিটির এই পদক্ষেপে তীর্থযাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *