কেন্দ্রীয় বাহিনীকে পরোক্ষ হুমকির অভিযোগ মমতার বিরুদ্ধে! নবান্নের কাছে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন – এবেলা
এবেলা ডেস্কঃ
শমসেরগঞ্জের সভায় কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে উত্তপ্ত রাজ্য রাজনীতি। নকশালবাড়ির জনসভায় সিআরপিএফ জওয়ানদের বিরুদ্ধে মহিলাদের হাতা-খুন্তি নিয়ে রুখে দাঁড়ানোর পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ওই মন্তব্যের প্রেক্ষিতেই এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। ভোটের মুখে মুখ্যমন্ত্রীর এমন ‘হুঁশিয়ারি’ ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিরোধীদের দাবি, সাধারণ মানুষকে উস্কানি দিয়ে ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছেন তৃণমূলনেত্রী। কমিশন গোটা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে।

