লেটেস্ট নিউজ

কেন এত ভয় মমতা বন্দ্যোপাধ্যায়ের? ভবানীপুরে ‘হারের আতঙ্ক’ নিয়ে বিষ্ফোরক শুভেন্দু অধিকারী – এবেলা

এবেলা ডেস্কঃ

ভবানীপুরের হাইভোল্টেজ লড়াই ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। নন্দীগ্রামের বিডিও-কে ভবানীপুরে বদলি করা নিয়ে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় পক্ষপাতিত্বের অভিযোগ তুলতেই পাল্টা তোপ দাগলেন শুভেন্দু অধিকারী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু প্রশ্ন তোলেন, নিজের গড় ভবানীপুরে দীর্ঘ ৪০ বছর রাজনীতি করার দাবি করেও কেন এত আতঙ্কিত মুখ্যমন্ত্রী?

তৃণমূল নেত্রীর অভিযোগ ছিল, কমিশন নিরপেক্ষ নয় এবং শুভেন্দুর ‘ঘনিষ্ঠ’ আধিকারিকদের ভবানীপুরে আনা হচ্ছে। এর জবাবে শুভেন্দু সাফ জানান, হারের ভয়েই মুখ্যমন্ত্রী এসব অবান্তর অভিযোগ করছেন। তিনি স্মরণ করিয়ে দেন যে, অতীতে এই ভবানীপুর কেন্দ্রেই বিজেপি প্রার্থী লিড দিয়েছিলেন। পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে শুভেন্দু বলেন, ৮০ শতাংশ রিটার্নিং অফিসার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই একসময় কাজ করেছেন। কাঁচের ঘরে বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যের দিকে ঢিল ছোড়া উচিত নয় বলেও কটাক্ষ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *