কেন পালন করা হয় মহাশিবরাত্রি? মহাদেবের সেই জ্যোতির্লিঙ্গ রহস্যের আসল কারণ কী? – এবেলা
এবেলা ডেস্কঃ
আগামী ১৫ই ফেব্রুয়ারি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে দেশজুড়ে পালিত হবে মহাশিবরাত্রি। মহাদেবকে তুষ্ট করতে ভক্তরা এদিন উপবাস ও পূজায় মগ্ন থাকেন। প্রচলিত বিশ্বাস অনুসারে, এই বিশেষ তিথিতেই শিব ও পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। আবার অনেকের মতে, এই দিনেই মহাদেব ১২টি জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন, যা আজও পুণ্যধাম হিসেবে স্বীকৃত।
তবে শিবপুরাণ অনুযায়ী এই উৎসবের মূল কারণ ভিন্ন। পৌরাণিক কাহিনি অনুসারে, ব্রহ্মা ও বিষ্ণুর শ্রেষ্ঠত্বের লড়াই থামাতে এক বিশাল জ্যোতির্লিঙ্গ আবির্ভূত হয়। মহাদেব স্বয়ং সেই জ্যোতির্ময় স্তম্ভ থেকে প্রকট হয়ে নিজের আদি ও অনন্ত রূপ প্রকাশ করেছিলেন। ব্রহ্মার মিথ্যাচার এবং বিষ্ণুর সত্যনিষ্ঠার বিচার শেষে প্রথমবার জ্যোতির্লিঙ্গ রূপে শিবের এই আত্মপ্রকাশের ঘটনাকেই স্মরণীয় করতে প্রতিবছর মহাশিবরাত্রি পালিত হয়।

