কেন ভারত-ইইউ চুক্তিকে ‘মাদার অফ অল ডিলস’ বলা হচ্ছে? – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) সম্পন্ন হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সমঝোতাকে ‘মাদার অফ অল ডিলস’ বা সব চুক্তির সেরা বলে অভিহিত করেছেন।
এই চুক্তি কার্যকর হলে ভারতের বাণিজ্য ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে যাবে। বিশেষ করে, ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য দেশে ভারতের ৯০ শতাংশ পণ্য কোনো শুল্ক ছাড়াই রপ্তানি করা সম্ভব হবে। বিশ্ব অর্থনীতিতে ভারতের অবস্থান মজবুত করতে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

