লেটেস্ট নিউজ

কেন সেনা নামাচ্ছে না নির্বাচন কমিশন এসআইআর ইস্যুতে সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন তৃণমূল কংগ্রেসের লাগাতার আন্দোলনে চরম ক্ষোভ প্রকাশ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লজিক্যাল ডিসক্রিপেন্সি ইস্যুতে শাসকদলের প্রতিবাদের জেরে প্রশাসনিক কাজ ব্যহত হচ্ছে দাবি করে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারীর মতে, সংবিধানে কমিশনকে ৩২৪ থেকে ৩২৯ ধারার অধীনে অগাধ ক্ষমতা দেওয়া হলেও তারা নমনীয় অবস্থান নিচ্ছে। অবিলম্বে চিঠি চালাচালি বন্ধ করে কড়া ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

বিরোধী দলনেতা সরাসরি অভিযোগ তুলেছেন যে বাংলায় বর্তমান পরিস্থিতিতে কমিশনের উচিত সরাসরি সেনা মোতায়েন করা। সাধারণ মানুষের পক্ষ থেকে কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে তিনি স্পষ্ট করে দেন যে শুধু ভাষণ দিয়ে কোনো লাভ হবে না। নির্বাচন কমিশন দ্রুত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে বিজেপি আইনি পথে হেঁটে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই রাজনৈতিক উত্তাপের ফলে রাজ্যে এসআইআর ইস্যু কেন্দ্র করে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *