কেরলে বড় ঘোষণা: বাড়ছে আশা কর্মীদের ভাতা – এবেলা
এবেলা ডেস্কঃ
কেরল সরকারের নতুন বাজেটে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্মানী ভাতা ১,০০০ টাকা বৃদ্ধির ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী কেএন বালাগোপাল। এছাড়া অঙ্গনওয়াড়ি সহায়কদের মাসিক বেতন বাড়ছে ৫০০ টাকা। প্রবীণ নাগরিকদের কথা মাথায় রেখে দেশে প্রথমবার বয়স্কদের জন্য বিশেষ বাজেট ও সামাজিক সুরক্ষা পেনশনে ১৪,৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
শিক্ষিত বেকার যুবকদের জন্য বাজেটে ‘কানেক্ট টু ওয়ার্ক’ বৃত্তির অধীনে মাসে ১,০০০ টাকা ভাতার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ওয়ানাড ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ভিএস অচ্যুতানন্দনের স্মরণে বিশেষ কেন্দ্র স্থাপনের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।

