লেটেস্ট নিউজ

কেরলে বড় চমক: এনডিএ-তে যোগ দিচ্ছে টোয়েন্টি-২০ – এবেলা

এবেলা ডেস্কঃ

কেরল বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণ বদলে এনডিএ-তে যোগ দিল টোয়েন্টি-২০ পার্টি। বৃহস্পতিবার বিজেপি রাজ্য সভাপতি রাজীব চন্দ্রশেখর ও টোয়েন্টি-২০ প্রধান সাবু এম জ্যাকব যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা করেন। শুক্রবার তিরুবনন্তপুরমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই জোট সম্পন্ন হবে।

চন্দ্রশেখর জানান, রাজ্যে দুর্নীতি ও তোষণমুক্ত সুশাসন প্রতিষ্ঠাই এই জোটের মূল লক্ষ্য। মূলত ‘বিকশিত কেরালা’ ও উন্নয়নের বার্তা নিয়ে এলডিএফ ও কংগ্রেসের বিকল্প শক্তি হিসেবে কাজ করবে এই জোট। টোয়েন্টি-২০ দলের অন্তর্ভুক্তি আসন্ন নির্বাচনে এনডিএ-র শক্তি ও জনভিত্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে বলে তিনি আশাপ্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *