লেটেস্ট নিউজ

কেশপুরে তৃণমূলের মেগা মিছিল: ভোটার তালিকা নিয়ে চরম উত্তেজনা – এবেলা

এবেলা ডেস্কঃ

জাতীয় ভোটার দিবসে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিশাল প্রতিবাদ মিছিল করল ব্লক তৃণমূল কংগ্রেস। কয়েক হাজার কর্মী-সমর্থক নিয়ে আয়োজিত এই মিছিলে কেন্দ্রের বঞ্চনা এবং বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন ঘাসফুল শিবিরের নেতা-কর্মীরা।

মিছিলে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই ও ব্লক সভাপতি প্রদ্যুৎ পাঁজা সহ একাধিক শীর্ষ নেতৃত্ব। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রতিবাদে সরব হয়ে তারা কেন্দ্রীয় নীতির কড়া সমালোচনা করেন। কেশপুর বাজারের এই বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *