কোচিং ছেড়ে নতুন ভূমিকায় য়ুর্গেন ক্লপ: এখন কোথায় তিনি? – এবেলা
এবেলা ডেস্কঃ
ডাগআউট মাতানো সেই চেনা মেজাজের য়ুর্গেন ক্লপ এখন আর মাঠের কৌশলে নেই। ২০২৫ সালের শুরু থেকেই তিনি রেড বুল গ্রুপের ‘গ্লোবাল হেড অফ সকার’ হিসেবে যোগ দিয়েছেন। এখন তাঁর কাজ আরবি লাইপজ়িগ ও নিউ ইয়র্ক রেড বুলসের মতো একাধিক ক্লাবের পরিকাঠামো ও প্রতিভা অন্বেষণ করা।
দীর্ঘ ২৫ বছরের কোচিং জীবনকে বিদায় জানিয়ে ক্লপ এখন পর্দার আড়ালের কারিগর। মেন্টর হিসেবে কোচদের পরামর্শ দেওয়া এবং ভবিষ্যৎ ফুটবলার তৈরির দায়িত্বই তাঁর মূল লক্ষ্য। তবে চুক্তিতে জার্মান জাতীয় দলের হয়ে ফেরার পথ খোলা রাখায়, ফুটবল বিশ্বে তাঁর প্রত্যাবর্তন নিয়ে জল্পনা রয়েই গেছে।

