লেটেস্ট নিউজ

কোটি টাকার আইপিএলকে তুচ্ছজ্ঞান! বিদেশি ক্রিকেটারদের ‘শিক্ষা’ দিতে বিসিসিআইকে কড়া দাওয়াই গাভাসকরের – এবেলা

এবেলা ডেস্কঃ

আইপিএলে দল পাওয়ার পরেও নাম প্রত্যাহার করে নিচ্ছেন একাধিক বিদেশি তারকা। মোটা অঙ্কের হাতছানি সরিয়ে রেখে বেন ডাকেটদের এই ‘স্বেচ্ছাচারিতা’ কিছুতেই মানতে পারছেন না কিংবদন্তি সুনীল গাভাসকর। শুধু দুই বছরের নির্বাসন নয়, বিসিসিআই-এর কাছে আরও কঠিন শাস্তির দাবি তুললেন সানি।

গাভাসকরের মতে, বর্তমান শাস্তিতে থোড়াই কেয়ার করছেন বিদেশিরা। ‘দ্য হান্ড্রেড’-এর মতো লিগে ভালো দর পাওয়ায় আইপিএলকে গুরুত্ব দিচ্ছেন না অনেকে। হ্যারি ব্রুক থেকে বেন ডাকেট—নিলামে বিক্রি হওয়ার পর এভাবে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোয় ক্ষুব্ধ গাভাসকর স্পষ্ট জানিয়েছেন, এমন পদক্ষেপ নিতে হবে যাতে ক্রিকেটাররা আর্থিক ও পেশাদার জীবনে বড়সড় ধাক্কা অনুভব করেন। মাঝপথে বিশ্রাম চাওয়া বা ব্যক্তিগত কারণে সরে দাঁড়ানোর এই প্রবণতা রুখতে ভারতীয় বোর্ডকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *