কোন ৫ রাশির ওপর কুনজরের প্রভাব সবচেয়ে বেশি? জেনে নিন সতর্ক হওয়ার উপায় – এবেলা
এবেলা ডেস্কঃ
জ্যোতিষশাস্ত্র মতে মিথুন, কর্কট, সিংহ, বৃশ্চিক ও মীন রাশির জাতক-জাতিকাদের ওপর অন্যের ঈর্ষা বা কুনজরের প্রভাব দ্রুত পড়ে। এই রাশির ব্যক্তিরা স্বভাবগতভাবে আবেগপ্রবণ বা খোলামেলা হওয়ায় সহজেই মানুষের ওপর বিশ্বাস স্থাপন করেন। ফলে শত্রু-মিত্র চিনতে ভুল করে নিজের অজান্তেই নেতিবাচক শক্তির ফাঁদে পড়েন এবং সাজানো জীবন তছনছ হয়ে যায়।
বিশেষজ্ঞদের মতে, সাফল্য ও ব্যক্তিগত পরিকল্পনা সবার সামনে প্রকাশ না করাই এই রাশির জাতকদের জন্য নিরাপদ। অন্যের কুদৃষ্টির কারণে কর্মক্ষেত্র বা পারিবারিক জীবনে হঠাৎ আসা বাধা এড়াতে সংযত আচরণ ও সচেতনতা অত্যন্ত জরুরি। গোপন শত্রু থেকে সাবধান থাকলে এবং নিজের দুর্বলতা লুকিয়ে রাখলে কুনজরের ক্ষতিকর প্রভাব থেকে অনেকাংশে মুক্তি পাওয়া সম্ভব।

