লেটেস্ট নিউজ

কোমরে পিস্তল গুঁজে আসাম থেকে বাংলায় অনুপ্রবেশ! সীমানায় যুবক গ্রেপ্তার হতেই ব্যাপক চাঞ্চল্য – এবেলা

এবেলা ডেস্কঃ

নির্বাচনের মুখে ফের উত্তপ্ত বাংলা-আসাম সীমান্ত। বুধবার ভোরে বক্সিরহাট থানার জোরাই মোড় নাকা পয়েন্টে হানা দিয়ে পুলিশ এক সশস্ত্র যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম মিনাজুল আলী (২৪), যার বাড়ি আসামের ধুবড়ি জেলায়।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওত পেতে বসেছিল সীমানায়। পায়ে হেঁটে বাংলা প্রবেশের সময় মিনাজুলকে আটক করা হয়। তল্লাশিতে তার কোমরে গোঁজা অবস্থায় এক রাউন্ড তাজা কার্তুজসহ একটি দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। আগ্নেয়াস্ত্রের কোনো বৈধ নথি দেখাতে না পারায় তাকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করে বক্সিরহাট থানার পুলিশ।

ধৃতকে তুফানগঞ্জ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। আগ্নেয়াস্ত্রটি ঠিক কী কারণে বাংলায় আনা হচ্ছিল বা এর পেছনে বড় কোনো চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *