লেটেস্ট নিউজ

কোরান নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য! বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে থানায় ইমামরা – এবেলা

এবেলা ডেস্কঃ

হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে ধর্মগ্রন্থ অবমাননার অভিযোগে সরব হলেন কল্যাণী মহকুমার ইমামরা। সম্প্রতি একটি প্রতিবাদ সভায় বিধায়ক কোরানের নির্দিষ্ট কিছু বাণীকে ‘বিতর্কিত’ ও ‘হিংসা উদ্রেককারী’ বলে দাবি করেন। তাঁর এই মন্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কায় ইমামরা হরিণঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

পাল্টা জবাবে নিজের অবস্থানে অনড় রয়েছেন কবিয়াল বিধায়ক অসীম সরকার। তিনি চ্যালেঞ্জ ছুড়ে জানিয়েছেন, তাঁর উদ্ধৃত তথ্যসমূহ ধর্মগ্রন্থে না থাকলে তিনি বিধায়ক পদ ত্যাগ করতেও প্রস্তুত। তবে ইমামদের মতে, জনপ্রতিনিধি হিসেবে কোনো পবিত্র গ্রন্থ নিয়ে এমন অপপ্রচার অনভিপ্রেত। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক দৃষ্টি রাখছে স্থানীয় প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *