ক্যানসার চিকিৎসায় নতুন দিগন্ত: বিড়ালের জিন থেকে মিলছে মুক্তির সূত্র – এবেলা
এবেলা ডেস্কঃ
ক্যানসার চিকিৎসায় বৈপ্লবিক গবেষণায় নতুন দিশা দেখাচ্ছে বিড়াল। মানুষের ক্যানসার নিরাময়ে বিড়ালের জিন ও টিউমারের তথ্য ব্যবহার করছেন বিজ্ঞানীরা। গবেষণায় দেখা গেছে, মানুষের অন্তত ১৩ ধরনের ক্যানসার জিনের সাথে বিড়ালের জিনগত মিল রয়েছে। উভয়ের শরীরেই ক্যানসার জিনে একই ধরনের রাসায়নিক পরিবর্তন লক্ষ্য করা গেছে, যা চিকিৎসাবিজ্ঞানে নতুন আশা জাগিয়েছে।
স্তন ক্যানসার, ফুসফুস, ত্বক ও হাড়ের টিউমারের ক্ষেত্রে মানুষ ও বিড়ালের ক্যানসারের অদ্ভুত মিল রয়েছে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা স্কোয়ামাস সেল কার্সিনোমার চিকিৎসায় একটি নতুন ওষুধের কার্যকারিতা সফলভাবে পরীক্ষা করেছেন। এই সাফল্যের ভিত্তিতে ভবিষ্যতে মানুষের চিকিৎসায় এটি প্রয়োগের জোরালো সম্ভাবনা রয়েছে।
এই গবেষণার ফলাফল ক্যানসার নিরাময়ের প্রচলিত ধারা বদলে দিতে পারে। বিড়ালের টিউমার গবেষণার এই মডেল অনুসরণ করলে ক্যানসার রোগীদের জন্য অধিক কার্যকর চিকিৎসা পদ্ধতি গড়ে তোলা সম্ভব।

