লেটেস্ট নিউজ

ক্যানসার প্রতিরোধে ম্যাজিকের মতো কাজ করবে আয়ুর্বেদ, ডায়েটে রাখুন এই ৩ ফল – এবেলা

এবেলা ডেস্কঃ

বিশ্বজুড়ে ক্যানসারের প্রকোপ বাড়লেও সঠিক জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসের মাধ্যমে এই মারণ রোগের ঝুঁকি কমানো সম্ভব। আয়ুর্বেদ শাস্ত্রে আমলকী, হরিতকী এবং বয়ড়া—এই তিনটি ফলের মিশ্রণ বা ‘ত্রিফলা’কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, ত্রিফলা শরীরের কোষের অস্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণে এবং মেটাস্ট্যাসিস প্রক্রিয়া রোধে সহায়ক ভূমিকা পালন করতে পারে।

সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজের অধ্যাপক ড. অনুপ বৈশ্য জানান, আমলকী লিভার ও পরিপাকতন্ত্রের ক্যানসার প্রতিরোধে কার্যকর। এছাড়া হরিতকী ও বয়ড়া নিয়মিত সেবন করলে শরীরের কোষের ভারসাম্য বজায় থাকে। ক্যানসার আক্রান্তরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রতিদিন দুবার এক চামচ ত্রিফলা গুঁড়ো খেলে উপকার পেতে পারেন।

তবে মনে রাখতে হবে, এই প্রাকৃতিক উপাদানগুলো আধুনিক চিকিৎসা পদ্ধতির বিকল্প নয়। কেমোথেরাপি বা সার্জারির পাশাপাশি পরিপূরক হিসেবে এই স্বাস্থ্যকর ডায়েট অনুসরণ করা উচিত। সুস্থ থাকতে সাধারণ মানুষও প্রতিদিন আমলকী খাওয়ার অভ্যাস করতে পারেন, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *