লেটেস্ট নিউজ

ক্যালিফোর্নিয়ার তুষারধসে উদ্ধার ৮ স্কিয়ারের দেহ, এখনও নিখোঁজ ১ – এবেলা

এবেলা ডেস্কঃ

আমেরিকার উত্তর ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভেদা অঞ্চলে ভয়াবহ তুষারধসে প্রাণ হারালেন ৮ জন স্কিয়ার। মঙ্গলবার ১৫ জনের একটি দল ক্যাসেল শৃঙ্গে স্কি করতে গিয়ে ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়ে। নিখোঁজ ৯ জনের মধ্যে বুধবার ৮ জনের নিথর দেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল।

নেভাদা কাউন্টি শেরিফ অফিস সূত্রে খবর, মঙ্গলবার ধস নামার পরপরই ৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল। উদ্ধার হওয়াদের মধ্যে ২ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। প্রতিকূল আবহাওয়া এবং পুনরায় ধস নামার আশঙ্কায় উদ্ধারকাজ ব্যাহত হলেও নিখোঁজ বাকি একজনের সন্ধানে তল্লাশি জারি রয়েছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গাভিন নিউসম জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই ওই অঞ্চলে আবহাওয়া অত্যন্ত খারাপ ছিল এবং সিয়েরা অ্যাভালান্স সেন্টার থেকে সতর্কতাও জারি করা হয়েছিল। বর্তমানে পরিস্থিতির ভয়াবহতায় তাহোই অঞ্চলের একাধিক স্কি রিসর্ট বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতি বছর আমেরিকায় তুষারধসে গড়ে ২৫-৩০ জনের মৃত্যু হলেও রোমাঞ্চপ্রিয় স্কিয়ারদের কাছে ক্যাসেল শৃঙ্গের আকর্ষণ কমেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *