স্পোর্টস

ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার মানসিকভাবে বিপর্যস্ত করে দিয়েছিল ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। সম্প্রতি এক অনুষ্ঠানে হিটম্যান স্বীকার করেছেন যে, সেই হারের পর তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা গুরুত্ব দিয়ে ভেবেছিলেন। দীর্ঘ প্রস্তুতির পর লক্ষ্যপূরণ না হওয়ায় তার মনে হয়েছিল ক্রিকেটকে দেওয়ার মতো আর কিছু অবশিষ্ট নেই।

এই চরম হতাশা কাটিয়ে উঠতে রোহিতের বেশ কয়েক মাস সময় লেগেছিল। তবে হার না মেনে নিজেকে নতুন করে গুছিয়ে নেন তিনি। মানসিকভাবে ঘুরে দাঁড়িয়ে লক্ষ্য স্থির করেন ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। অবশেষে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বিশ্বজয়ের মাধ্যমেই সেই দুঃসহ স্মৃতি ও যন্ত্রণা থেকে মুক্তি পান ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *