লেটেস্ট নিউজ

ক্রেডিট কার্ড গ্রাহকের মৃত্যু হলে বকেয়া টাকা কে মেটাবে? জেনে নিন আসল নিয়ম – এবেলা

এবেলা ডেস্কঃ

বর্তমানে অনেকের কাছেই একাধিক ক্রেডিট কার্ড থাকে। তবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায়ই সামনে আসে— যদি কোনো ক্রেডিট কার্ড গ্রাহকের মৃত্যু হয়, তবে তার বকেয়া ঋণের টাকা কে পরিশোধ করবে? পরিবারের সদস্যদের কি এই দায়ভার নিতে হবে?

পরিবারের ওপর কি ঋণের বোঝা চাপে?

সাধারণ নিয়ম অনুযায়ী, ক্রেডিট কার্ড হোল্ডারের মৃত্যু হলে তার পরিবারের সদস্যদের সেই ঋণ মেটানোর আইনত কোনো বাধ্যবাধকতা নেই। ব্যাংক সাধারণত মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি থেকে সেই বকেয়া টাকা উদ্ধার করার চেষ্টা করে।

কোন ক্ষেত্রে আপনি দায়ী হতে পারেন?

যদি আপনি ওই ক্রেডিট কার্ডের জয়েন্ট হোল্ডার বা কো-সাইনার হন, তবে মূল গ্রাহকের মৃত্যুর পরেও সেই ঋণের জন্য আপনি ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। এছাড়া সিকিউর্ড ক্রেডিট কার্ডের ক্ষেত্রে, ব্যাংকে থাকা ফিক্সড ডিপোজিট (FD) থেকে বকেয়া টাকা ও সুদ কেটে নেওয়া হয় এবং বাকি টাকা নমিনিকে ফেরত দেওয়া হয়।

কার্ড ব্যবহারে আইনি ঝুঁকি

মৃত ব্যক্তির ক্রেডিট কার্ডের পিন বা ডিটেইলস জানা থাকলেও সেটি ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। একে জালিয়াতি বা ফ্রড হিসেবে গণ্য করা হয়। তাই গ্রাহকের মৃত্যুর পর কখনোই সেই কার্ড ব্যবহার করবেন না।

করণীয় কী?

  • গ্রাহকের মৃত্যুর খবর দ্রুত ব্যাংককে জানাতে হবে এবং ডেথ সার্টিফিকেট জমা দিতে হবে।
  • ব্যাংককে অবহিত করলে বকেয়া টাকার ওপর অতিরিক্ত সুদ বসানো বন্ধ হয়।
  • ব্যাংক কর্তৃপক্ষ পরিবারকে টাকা মেটানোর জন্য জোর করতে পারে না।
  • যদি মৃত ব্যক্তির কোনো সম্পত্তি না থাকে, তবে ব্যাংক সেই ঋণকে NPA (Non-Performing Asset) হিসেবে ঘোষণা করে রাইট-অফ বা মকুব করে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *