ক্ষমতাহীন হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প! প্রেসিডেন্ট পদে থেকেও হাতছাড়া হবে সব নিয়ন্ত্রণ – এবেলা
এবেলা ডেস্কঃ
ওয়াশিংটন: মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে টালমাটাল আমেরিকার রাজনীতি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা এখন তলানিতে। আসন্ন ‘মিড-টার্ম’ নির্বাচনে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারালে ট্রাম্প কার্যত এক ‘ক্ষমতাহীন’ প্রেসিডেন্টে পরিণত হতে পারেন।
আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি ও জনরোষ
ইরানের সঙ্গে যুদ্ধের জেরে আমেরিকায় জ্বালানির দাম লাগামহীনভাবে বেড়েছে। এর প্রভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। রয়টার্স ও ইপসোসের সাম্প্রতিক সমীক্ষা বলছে, ট্রাম্পের প্রতি জনঅসন্তোষ গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। হোয়াইট হাউসে ফেরার পর থেকে তাঁর অ্যাপ্রুভাল রেটিং বর্তমানে সর্বনিম্ন ৩৬ শতাংশে নেমে এসেছে।
সমীক্ষার চাঞ্চল্যকর তথ্য
- মাত্র ২৫ শতাংশ মার্কিন নাগরিক বর্তমান জীবনযাত্রার মান নিয়ে সন্তুষ্ট।
- ট্রাম্পের অর্থনৈতিক নীতিকে সমর্থন করছেন মাত্র ২৯ শতাংশ মানুষ।
- যুদ্ধবিরোধী মানুষের সংখ্যা ৫৯ শতাংশ থেকে বেড়ে ৬১ শতাংশ হয়েছে।
মিড-টার্ম নির্বাচনের অশনি সংকেত
বছরের শেষদিকে হতে যাওয়া এই নির্বাচনে ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভস’ বা নিম্নকক্ষে ট্রাম্পের সংখ্যাগরিষ্ঠতা হারানোর সম্ভাবনা প্রবল। এমনকি সেনেটেও তাঁর দল কোণঠাসা হতে পারে। যদি দুই কক্ষেই ট্রাম্প নিয়ন্ত্রণ হারান, তবে কোনো নতুন আইন বা বিল পাস করা তাঁর পক্ষে আসাম্ভব হয়ে পড়বে। সেক্ষেত্রে প্রেসিডেন্ট পদে থাকলেও তিনি কেবল নামমাত্র প্রধান বা এক ‘নিষ্ক্রিয়’ শাসকের ভূমিকায় আটকে যাবেন।

