খাদান ২ সিনেমা নিয়ে দেব যীশুর মজাদার আড্ডায় নতুন জল্পনা – এবেলা
এবেলা ডেস্কঃ
টলিউডে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সুপারস্টার দেব এবং অভিনেতা যীশু সেনগুপ্ত। সম্প্রতি ‘প্রজাপতি ২’ ছবির বিশেষ প্রদর্শনীতে ‘খাদান ২’ নিয়ে মুখ খোলেন যীশু। অভিনেতা রসিকতা করে জানান, প্রথম পর্বে তার চরিত্রের মৃত্যু হওয়ায় সিক্যুয়েলে ফেরা প্রায় আসাম্ভব। যীশুর কথায়, তাকে ফিরতে হলে দেবের বাচ্চার ভূমিকায় পুনর্জন্ম নিতে হবে, যা বেশ মজার এক পরিস্থিতির সৃষ্টি করেছে।
অন্যদিকে ২০২৭ সালের বড়দিনে ‘খাদান ২’ মুক্তির ঘোষণা দিয়েছেন দেব। এই ছবিতে কোয়েল মল্লিকের অভিনয় করা নিয়েও গুঞ্জন তুঙ্গে। দেব জানান, চিত্রনাট্য লেখার কাজ চলছে এবং কোয়েল রাজি হলে তাকেই দেখা যাবে। ইন্ডাস্ট্রির নানা বিতর্কের মাঝে এই দুই তারকার বন্ধুত্বপূর্ণ আড্ডা এবং সিনেমার আপডেট ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি করেছে।

