খামেনেইকে ছাড়াই ইরানের ৭ শীর্ষ কম্যান্ডার খতম, মানচিত্র থেকে ইজরায়েলকে মুছে ফেলার হুঙ্কার সুপ্রিম লিডারের – এবেলা
এবেলা ডেস্কঃ
ইজরায়েলি বিমান বাহিনীর নিখুঁত হামলায় তছনছ ইরানের সামরিক নেতৃত্ব। আইডিএফ (IDF) দাবি করেছে, তাদের ফাইটার জেটের অভিযানে ইরানের ৭ জন হেভিওয়েট সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। ইজরায়েল ডিফেন্স ফোর্সেস সামাজিক যোগাযোগমাধ্যমে নিহতদের তালিকা প্রকাশ করে জানিয়েছে, এই নেতাদের মৃত্যুতে বিশ্ব এখন নিরাপদ।
খতম হওয়া ৭ ইরানি শীর্ষ কর্মকর্তা
- আলি শামখানি
- মহম্মদ পাকপুর
- সালেহ আসাদি
- মহম্মদ শিরাজি
- আজিজ নাসিরজাদেহ
- হুসেইন জাবল আমেলিয়ান
- রেজা মোজাফফরি-নিয়া
পাল্টা হুঙ্কার আয়াতুল্লাহ আলি খামেনেইয়ের
ইজরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের Supreme \titleonly লিডার আয়াতুল্লাহ আলি খামেনেইয়ের মৃত্যু নিয়ে জল্পনা উস্কে দিলেও, খামেনেই স্বয়ং এক বিস্ফোরক বিবৃতি দিয়েছেন। তেহরান টাইমস সূত্রে জানা গেছে, নিজেকে সুরক্ষিত দাবি করে খামেনেই বলেছেন, “ইজরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার সময় এসেছে। মুসলিম দেশগুলো পাশে না দাঁড়ালেও আমি একাই শত্রুকে ধ্বংস করতে যথেষ্ট।”
এই হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চরম উত্তেজনার দিকে মোড় নিয়েছে। ইজরায়েলের দাবি অনুযায়ী তাদের লক্ষ্যবস্তু সফল হলেও খামেনেইয়ের পাল্টা হুঁশিয়ারি নতুন যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে।

